নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে বিদেশী মদ সহ ৫ জনকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল শনিবার (৮ ফেব্রুয়ারি/২৫ মাঘ) জামালগঞ্জ উপজেলার বেহেলী এলাকায় অভিযান জালিয়ে ৪৫ বোতল বিদেশী মদ সহ উপজেলার ইসলামপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে মো গোলাপ মিয়া ও সুনামগঞ্জ সদর উপজেলার শিবপুর গ্রামের আব্দুল কুদ্দুছের ছেলে রাসেল মিয়াকে গ্রেফতার করে।
এর আগের দিন শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ছাতক উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৪০ বোতল বিদেশী মদ সহ মো রশিক আলী (পিতা মৃত রিয়াছদ আলী) ও আব্দুল হাকিম (পিতা আব্দুল কাদের) নামের দুই জনকে গ্রেফতার করা হয়। তাদের মূল বাড়ি উপজেলার সৈদাবাদ গ্রামে। তবে তারা সুনামগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া বড়পাড়া এলাকায় বসবাস করছিলো।
একই দিন অপর এক অভিযানে দোয়ারাবাজার উপজেলা এলাকায় ২৩ বোতল বিদেশী মদ সহ নরসিংদীর আলী আকবরকে (পিতা মৃত হান্নান মিয়া, গয়নারগাঁও, সদর, নরসিংদী) গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃতদেরকে সংশ্লিষ্ট থানাগুলোতে হস্তান্তর করা হয়েছে।