বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জের মাধবপুরে এস এম ফয়সল মেধাবৃত্তি বিতরণ ও শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি/২৫ মাঘ) দুপুরে সৈয়দ সঈদউদ্দীন কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মো শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিলেট শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক মো নজরুল ইসলাম। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন, সায়হাম গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মো ফয়সল। বিশেষ অতিথি ছিলেন, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড মো আল আমিন ও হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো আতিকুল হক। অন্যদের মধ্যে
বক্তব্য রাখেন, সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ইশতিয়াক আহমেদ ও সৈয়দ সাফকাত আহমেদ।
অনুষ্ঠানে ৫৭৭ জন শিক্ষার্থীকে সম্মাননা ও আর্থিক অনুদান প্রদান করা হয়।