সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে জুলাই-ডিসেম্বর ২০২৪ ও জানুয়ারি-জুন ২০২৫ এ ভর্তিকৃত এম এস শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সিকৃবির পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদ এই কর্মসূচির আয়োজন করে।
এতে প্রধান অতিথি ছিলেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড মো আলিমুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, ট্রেজারার প্রফেসর ড এ টি এম মাহবুব-ই –ইলাহী। সভাপতিত্ব করেন, প্রফেসর ড কাজী মেহেতাজুল ইসলাম। সংবাদ বিজ্ঞপ্তি