নিজস্ব প্রতিবেদক : ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজা, সিলেটের ২০২৫ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।
শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে ইমজা কার্যালয়ে সাধারণ সভা শেষে নির্বাচন কমিশন নতুন নির্বাহী কমিটি ঘোষণা করে। এতে সর্বসম্মতিক্রমে নির্বাচিতরা হলেন, সভাপতি যমুনা টেলিভিশনের সিনিয়র ভিডিও জার্নালিস্ট আশরাফুল কবির, সহসভাপতি জিটিভির সিলেট প্রতিনিধি বিলকিস আক্তার সুমি ও বাংলা টিভির সিনিয়র ভিডিও জার্নালিস্ট এস আলম আলমগীর, সাধারণ সম্পাদক একাত্তর টেলিভিশনের রিপোর্টার সাকিব আহমদ মিঠু, সহসাধারণ সম্পাদক ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের রিপোর্টার রানা মজুমদার, কোষাধ্যক্ষ মাছরাঙা টেলিভিশনের রিপোর্টার শুভ্র দাস রাজন, প্রচার, প্রকাশনা ও তথ্য প্রযুক্তি সম্পাদক চ্যানেল টোয়েন্টিফোর প্রতিনিধি আজহার উদ্দিন শিমুল, ক্রীড়া, সংস্কৃতি ও পাঠাগার সম্পাদক মাইটিভি প্রতিনিধি মৃণাল কান্তি দাস এবং নির্বাহী সদস্য বিদায়ী সভাপতি এনটিভির ব্যুরো প্রধান সজল ছত্রী, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার শাহজাহান সেলিম ও এটিএন বাংলার সিনিয়র ভিডিও জার্নালিস্ট ইকবাল মুন্সী।
নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন, ইমজার প্রতিষ্ঠাকালীন সভাপতি আল আজাদ, সিলেট ক্যাবল সিস্টেম প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল ও ইমজার সাবেক সভাপতি সংগ্রাম সিংহ।