বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জের পুলিশ সুপার এন এম সাজেদুল হক সদর উপজেলার কালনী গ্রামে দুই পক্ষের সংঘর্ষস্থল পরিদর্শন করেছেন ।
গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব বিরোধের জের ধরে ২২ জানুয়ারি এখানে কাজী ফরিদ মিয়া ও ইউপি মেম্বার লুৎফুর রহমান শাস্তু মিয়ার গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে কাজী দিপু মিয়া নামের একজন নিহত হন।
পুলিশ সুপার নিহত কাজী দিপুর বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে, শান্তনা দেন ও জড়িতদের গ্রেফতারের আশ্বস্ত কেরেন। এছাড়াও ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপারের সঙ্গে ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার হবিগঞ্জ (সদর সার্কেল), মো শহিদুল হক মুন্সী ও হবিগঞ্জ সদর মডেল থানার ওসি আলমগীর কবির।
সংঘর্ষের পর ইউপি মেম্বার লুৎফুর রহমান শাস্তু মিয়ার পক্ষের লোকজন গ্রেফতার এড়াতে বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছেন। তাদের ৩০/৩৫টি বাড়ি ভাংচুর এবং ধান, চাল, গরু, ছাগল, হাঁস, মোরগ, স্বর্ণলংকার ও আসবাবপত্রসহ প্রায় কোটি টাকার মালামাল লুট হয়েছে বলে এলাকাবাসী জানান।