সিলেট সিটি করপোরেশনকে স্কুলবাস দিয়েছে নিটল মটরস

প্রকাশিত June 24, 2019
সিলেট সিটি করপোরেশনকে স্কুলবাস দিয়েছে নিটল মটরস

গাড়ি বিপণনকারী প্রতিষ্ঠান নিটল মটরস সিলেট সিটি করপোরেশনকে তিনটি স্কুলবাস দিয়েছে।
রবিবার বিকেলে মহানগরীর মাছিমপুরে আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে এক অনুষ্ঠানের মাধ্যমে স্কুলবাস তিনটি হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও নিটল মটরস সিলেটের ডিলার জালালাবাদ মটরসের চেয়ারম্যান এহতেশামুল হক চৌধুরী সহ সিসিকের কাউন্সিলর, কর্মকর্তা ও নিটল মটরসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিসিক মেয়র জানান, মহানগরীতে গণপরিবহন না থাকায় শিক্ষার্থীদের স্কুলে যেতে দুর্ভোগ পোহাতে হয়। নিটল মটরসের দেয়া বাসগুলো শিক্ষার্থীদের এই দুর্ভোগ লাঘবে সহযোগিতা করবে। পর্যায়ক্রমে সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে স্কুলবাসের সংখ্যা বাড়ানো হবে।