সিলেটে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস পালিত

প্রকাশিত June 23, 2019
সিলেটে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক : সিলেটে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে। উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
রবিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কবি নজরুল অডিটোরিয়ামে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মৃনাল কান্তি দেব। সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিনহা, সিভিল সার্জন ডা হিমাংশু লাল রায় ও স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মীর মাহবুবুর রহমান।