মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত উপজেলা নিবার্হী কর্মকর্তা তাসনূভা নাশতারান মতবিনিময় করেছেন।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা নিবার্হী কর্মকতার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় ইউএনও উন্নয়ন ও প্রশাসনিক কর্মকাণ্ডে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সাংবাদিক রোকন উদ্দিন লস্কর, শংকর পাল সুমন, আলাউদ্দিন আল রনি, আইয়ুব খান, কে এম সামসুল হক, সাব্বির হাসান, মিজানুর রহমান, অলিদ মিয়া, রাজীব দেব রায় রাজু, শামীম চৌধুরী, আবুল হোসেন সবুজ, আবুল খায়ের, বিকাশ বীর, হীরেশ ভট্টাচার্য, বিপ্লব আচার্য্য, রাখাল দে, একরামুল আলম লেবু, আলমগীর কবির, সুব্রত দেব ও শংকর পাল চৌধুরী।