হবিগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ লোকসংস্কৃতি ফোরাম হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার হবিগঞ্জ সুরবিতানের সম্মেলন কক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে সংগঠনের জেলা সভাপতি আকরাম আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা পিন্টু আচার্যের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সাবেক পৌর চেয়ারম্যান শহিদ উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ লোকসংস্কৃতি ফোরামের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা মহাসচিব সৈয়দ রাশিদুল হক রুজেন, সাহিত্য ভুবনের কেন্দ্রীয় সভাপতি ডা এস এম সরওয়ার, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য অনিরুদ্ধ কুমার শান্তুনু, সুরবিতানের সাধারণ সম্পাদক আবুল ফজল, বিশিষ্ট কন্ঠশিল্পী সৈয়দ আশিকুর রহমান আশিক, জেলা পরিষদ সদস্য ফাতেমাতুজ জোহরা রিনা, রওশন আরা ভূঁইয়া লাকী ও সালেহা বেগম।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়।