সিলেটে গণমাধ্যমকর্মীদের নিয়ে ফোর ভিশনের ইফতার

প্রকাশিত May 29, 2019
সিলেটে গণমাধ্যমকর্মীদের নিয়ে ফোর ভিশনের ইফতার

লন্ডনের প্রোডাকশন হাউস ফোর ভিশন প্রাইভেট লিমিটেডের উদ্যোগে সিলেটের গণমাধ্যমকর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মহানগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে বুধবার আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন, মহানগর পুলিশের উপ কমিশনার জেদান আল মূসা। সভাপতিত্ব করেন, ফোর ভিশনের কর্ণধার জহির চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, যুমনা টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান মাহবুবুর রহমান রিপন, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদ ও সাবেক সভাপতি আশরাফুল কবির। এছাড়া সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এর আগে ফোর ভিশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মিয়া আকতার হোসেন সানু স্মরণে মোনাজাত করা হয়।