হবিগঞ্জে হাফেজ ও এতিম শিশুদের নিয়ে ইফতার মাহফিল

প্রকাশিত May 28, 2019
হবিগঞ্জে হাফেজ ও এতিম শিশুদের নিয়ে ইফতার মাহফিল

হবিগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ মানবাধিকার কমিশন হবিগঞ্জ জেলা শাখার কর্মকর্তা ও সংগঠকরা হাফেজ ও এতিম শিশুদের নিয়ে ইফতার করেছেন।
সোমবার হবিগঞ্জ সরকারি শিশু পরিবারে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন জেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম মাওলা, কোষাধ্যক্ষ মঈন উদ্দিন আহমেদ, সাংবাদিক এস এম সুরুজ আলী, সৈয়দ মিজান ইব্রাহিম ও টিটু তালুকদার।
ইফতার মাহফিলে দেশ ও জাতির উন্নতি এবং বাংলাদেশ মানবাধিকার কমিশন চেয়ারম্যান দিলদার হোসেনের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন, মাওলানা আবু ইউসুফ।