নবীগঞ্জে বিএনপি ও অঙ্গ সংগঠনের ইফতার মাহফিল

প্রকাশিত May 27, 2019
নবীগঞ্জে বিএনপি ও অঙ্গ সংগঠনের ইফতার মাহফিল

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি সহ অঙ্গসংগঠন সমূহের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সাবেক সাংসদ শেখ সুজাত মিয়ার বাসভবনে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। পৌর মেয়র ছাবির আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মনর উদ্দিনের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ-১ আসনের সাবেক সাংসদ শেখ সুজাত মিয়া। এসময় তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়েই ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে।
ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন, জেলা জামায়াতে ইসলামীর সাবেক সাধারণ সম্পাদক মোশাহিদ আলী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খালেদ আহমদ পাঠান ও করগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাইম উদ্দিন।
ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন, মাওলানা শায়খ আব্দুর রক্বীব হক্কানী।