জগন্নাথপুর উপজেলা সদরে আদর্শ মহিলা কলেজের উদ্বোধন

প্রকাশিত March 4, 2019
জগন্নাথপুর উপজেলা সদরে আদর্শ মহিলা কলেজের উদ্বোধন

জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরে জগন্নাথপুর আদর্শ মহিলা কলেজ উদ্বোধন করা হয়েছে।
পৌর এলাকার হবিবনগর ইসলাম কমপ্লেক্সে সোমবার সকালে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমদ নতুন এ শিক্ষা প্রতিষ্ঠানের অস্থায়ী ক্যাম্পাস উদ্বোধন করেন ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, শিক্ষানুরাগী আফছর উদ্দিন ভূঁইয়া, আবদাল হোসেন ভূঁইয়া, ইকবাল হোসেন ভূঁইয়া, শফিকুল হক, আবাব মিয়া, সাজ্জাদ মিয়া, সৈয়দ মুকিত মিয়া, নিখিল দেব, সিবাজ মিয়া, এনামুল হক, শফিকুর রহমান লিলু, মিনা রাণী পাল, আয়ারুনেচ্ছা, নার্গিছ বেগম, ইসহাক শামীম, রুবেল মিয়া ও আকমল হোসেন ভূঁইয়া।
পরে বিশেষ মোনাজাত করা হয়।