সিলেটের উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের মাঝে কানাডা-বাংলাদেশ এডুকেশন ট্রাস্টের শিক্ষা বৃত্তি বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে কলেজ মিলনায়তনে আয়োজিত বৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি সিলেটের বিভাগীয় স্পেশাল পিপি অ্যাডভোকেট মোশাহিদ আলী। সভাপতিত্ব করেন, অধ্যক্ষ নেছার আহমদ। বিশেষ অতিথি ছিলেন, গভর্নিং বডির সদস্য রামপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার খান ও বিশ্বনাথ উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জুবেল আহমদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ ইলিয়াছুর রহমান, সহকারী অধ্যাপক আব্দুর রশীদ ও দেলোয়ার হোসেন, প্রভাষক আফিয়া খাতুন, আব্দুল মুনিম, খয়ের আহমদ, সুভদ্রা রানী তালুকদার ও নাছরিন জাহান। সঞ্চালনায় ছিলেন, প্রভাষক মাহমুদা বেগম। কোরান তেলাওয়াত করে, একাদশ শ্রেণির শিক্ষার্থী কাওছার আহমদ। গীতা পাঠ করে, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী জয়শ্রী দাশ প্রিয়া।
এবছর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো, একাদশ শ্রেণির হালিমা বেগম, সুমাইয়া বেগম, মুস্তাকিম আহমদ, রুমানা আশরাফ কলি ও সাদিয়া বেগম।