উদীচী শিল্পী গোষ্ঠী সিলেট জেলা সংসদের সম্মেলন

প্রকাশিত February 22, 2019
উদীচী শিল্পী গোষ্ঠী সিলেট জেলা সংসদের সম্মেলন

‘ধনুকের ক্রোধ দাবানল হয়ে উঠুক তীরের ফলায়’-এ স্লোগান নিয়ে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী সিলেট জেলা সংসদের সপ্তদশ সম্মেলন শুরু হয়েছে।
শুক্রবার সকালে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে এর উদ্বোধন করা হয়। এ সময় জাতীয় পতাকা উত্তোলন করেন, বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব পুরঞ্জয় চক্রবর্তী বাবলা। সংগঠনের পতাকা উত্তোলন করেন, উদীচী শিল্পী গোষ্ঠী জেলা সংসদের সভাপতি কবি এ কে শেরাম। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সাবেক সহ সভাপতি ব্যারিস্টার আরশ আলী। পরে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এছাড়া একটি শোভাযাত্রা মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।