সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পীরেরগাঁওয়ে আন্তর্জাতিক মানের শিক্ষা, স্বাস্থ্য ও ক্রীড়া কমপ্লেক্স বাস্তবায়ন্তের লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার জগন্নাথপুর উপজেলা উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে পীরেরবাড়ি প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি রোটারিয়ান এম এ মালেক খানের সভাপতিত্ব ও সৈয়দ দিদার আলমের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, সৈয়দ তানহা আলম, যুক্তরাজ্য প্রবাসী বশির আহমদ, সাবেক মেম্বার আলকাছ আলী ও মেম্বার আব্দুল আজিজ।
সভায় জানানো হয়, এখানে শিক্ষা, স্বাস্থ্য ও ক্রীড়া কমপ্লেক্স ছাড়াও বিজ্ঞান ও প্রযুক্তি বিশেষ করে কম্পিউটার সায়েন্সকে অগ্রাধিকার দিয়ে আন্তর্জাতিক মানের স্কুল, কলেজ, মাদরাসা চালু করা হবে।