হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী শাহনওয়াজ মিলাদ বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধসহ বিভিন্ন আন্দোলনে সফলতা আসে।
শুক্রবার দুপুরে হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভার নবনির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সাংসদ বলেন, মহান ভাষা শহীদদের জাতি চিরদিন গভীর শ্রদ্ধায় স্মরণ করবে।
নবীগঞ্জ জে কে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পৌর মেয়র ছাবির আহমদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন-হাসান, থানার ওসি ইকবাল হোসেন ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান।