নিজস্ব প্রতিবেদক : সিলেটে ‘ইশারা ভাষা সকলের অধিকার’ এ প্রতিপাদ্য নিয়ে বাংলা ইশারা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার মহানগরীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকালে সিলেট জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও জেলায় প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কর্মরত বেসরকারি সংগঠনসমূহের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা শেষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।