সিলেটে সুরঞ্জিত সেনগুপ্তের ২য় মৃত্যুবার্ষিকী পালন

প্রকাশিত February 6, 2019
সিলেটে সুরঞ্জিত সেনগুপ্তের ২য় মৃত্যুবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক : প্রয়াত জাতীয় নেতা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সুরঞ্জিত সেনগুপ্তের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেটে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে দিরাই ছাত্র কল্যাণ পরিষদ জেলা পরিষদ মিলনায়তনে এর আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন, সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ মহিবুর রহমান মানিক। বিশেষ অতিথি ছিলেন, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন, দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান ইদ্রিস আলী বীরপ্রতীক, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হায়দার চৌধুরী লিটন, সময় টিভির ব্যুরো প্রধান ইকরামুল কবির, মহানগর সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু ও ছাতক উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন। সভাপতিত্ব করেন, দিরাই ছাত্র কল্যাণ পরিষদের আহ্বায়ক রুবায়েল আহমদ।