সুনামগঞ্জে অসহায়দের মাঝে তরুণ লীগের শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত February 4, 2019
সুনামগঞ্জে অসহায়দের মাঝে তরুণ লীগের শীতবস্ত্র বিতরণ

সুনামগঞ্জ প্রতিনিধি : আওয়ামী তরুণ লীগ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে শতাধিক অসহায় ও দরিদ্র নারী পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে শহরের পৌর বিপণিতে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ করেন, জেলা তরুণ লীগের সহ সভাপতি কুলেন্দু শেখর দাস ও মাহতাব উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক এ কে মিলন আহমেদ, সাংগঠনিক সম্পাদক কে এম শহীদুল, যুব মহিলা লীগের আহবায়ক সানজিদা নাসরিক দিনা ডায়না ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শিবলু আহমেদ চৌধুরী।