সুনামগঞ্জ প্রতিনিধি : যুগনায়ক বিবেকানন্দের ১৫৬তম জন্মোৎসব উপলক্ষে সুনামগঞ্জে ২ শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ এবং অসহায় ১শ হিন্দু ও মুসলিমের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার সকালে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে শহরের ঘোলঘর এলাকায় রামকৃষ্ণ আশ্রম প্রাঙ্গণে আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি পরিমল তালুকদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, সিভিল সার্জন ডা আশুতোষ দাস। বিশেষ অতিথি ছিলেন, রামকৃষ্ণ আশ্রমের স্বামী হৃদয়ানন্দজী মহারাজ, রামকৃষ্ণ আশ্রম পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক পরিশল কান্তি দে ও বিশ্বম্ভরপুর কলেজের প্রভাষক সবিতা রানী।
প্রধান অতিথি বলেন, স্বামী বিবেকানন্দ ছিলেন মানবজাতির পদপ্রদর্শক। তিনি মানবতার কল্যাণে কাজ করে গেছেন।