সুনামগঞ্জ জুবিলী উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশিত January 30, 2019
সুনামগঞ্জ জুবিলী উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থীদের সংবর্ধনা

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে বিদ্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভপতিত্ব করেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফয়েজুর রহমান। সহকারী শিক্ষক অনুপ নারায়ন তালুকদারের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, শিক্ষক মাহমুদুর রহমান, এ কে এম আজাদ, শিক্ষক ফারুক আহমদ, লিটন রঞ্জন তালুকদার ও শিপন চন্দ্র পাল। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, কল্যাণ শেখর তালুকদার, ফারহান রহমান, জুবায়ের আহমদ চৌধুরী, রিয়াজুল ইসলাম তানভীর ও তাহমিদ হাসান।
শিক্ষকরা আশাবাদ ব্যক্ত করেন, এবারের পরীক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় এ ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম অক্ষুন্ন রাখবে।