মঈনুন্নেছা বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশিত January 28, 2019
মঈনুন্নেছা বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা

সিলেট মহানগরীর মঈনুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০১৯ সালের এসএসসি পরীক্ষার্থীদেরকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
সোমবার দুপুরে ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, সিলটিভির ব্যবস্থাপনা পরিচালক ও বন্ধু লাইব্রেরী এন্ড পাবলিকেশন্সের স্বত্বাধিকারী রোটারিয়ান মাহবুবুল আলম মিলন। সভাপতিত্ব করেন, প্রধান শিক্ষক শাহনাজ বেগম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক নরেশ চন্দ্র রায়, সৈয়দা বেগম ও ইলোরা আজিজ।
মঈনুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এ বছর ১২২ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।
অনুষ্ঠানে পরীক্ষার্থীদের সাফল্য কামনা করা হয়।