নবীগঞ্জে পুলিশ সুপারের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত January 24, 2019
নবীগঞ্জে পুলিশ সুপারের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহর উদ্যোগে নবীগঞ্জ পৌর এলাকা সহ বিভিন্ন ইউনিয়নের শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার বিকেলে এসপির পক্ষে নবীগঞ্জ থানা ভবন প্রাঙ্গণে প্রায় ৫শ অসহায় মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করেন, নবীগঞ্জ-বাহুবল সার্কেল এএসপি পারভেজ আলম চৌধুরী ও থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ওসি তদন্ত গোলাম দস্তগীর আহমেদ, পৌরসভার প্যানেল মেয়র এ টি এম সালাম, কাউন্সিলর জাকির হোসেন ও জায়েদ চৌধুরী, নবীগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি শাহ সুলতান আহমেদ, সাধারণ সম্পাদক ও দৈনিক হবিগঞ্জ সময়ের বার্তা সম্পাদক মতিউর রহমান মুন্না এবং এসআই শামছুল ইসলাম, ফিরোজ আলম, ফখরুজ্জামান, সাব্বির আহমেদ, অচিন্ত্য অধিকারী, আতিকুর রহমান, পার্থ রঞ্জন চক্রবর্তী ও অভিজিৎ ভৌমিক।