নবীগঞ্জে জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য ও শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত January 20, 2019
নবীগঞ্জে জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য ও শীতবস্ত্র বিতরণ

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমানের ৮৩তম জন্মবার্ষিকী উপলক্ষে নবীগঞ্জের বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় খাদ্য সামগ্রী এবং অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
হবিগঞ্জ-১ আসনের সাবেক সাংসদ ও কেন্দ্রীয় বিএনপির সদস্য শেখ সুজাত মিয়া এই খাদ্য সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করেন।
শনিবার বিকেলে উপজেলার বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় খাদ্য সামগ্রী বিতরণ শেষে উপজেলা সদরের গোল্ডেন প্লাজায় দলীয় কার্যালয়ের সামনে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সহ সভাপতি সাইফুর রহমান মালিক, মুশফিকুজ্জামান চৌধুরী নোমান, সাংগঠনিক সম্পাদক যুবরাজ গোপ, উপজেলা মৎসজীবী দলের সভাপতি সাহেব আলী, ওলামা দলের নেতা মোস্তফা আল হাদী, ছাত্রদলের জেলা সহ সাধারণ সম্পাদক রুকন চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক মিটন আহমেদ, সদস্য তৌহিদ চৌধুরী, শেখ শিপন ও মুরাদ আহমেদ।