হবিগঞ্জে মুড়ারবন্দ দরবার শরীফের ওরসে ভক্তদের ঢল

প্রকাশিত January 15, 2019
হবিগঞ্জে মুড়ারবন্দ দরবার শরীফের ওরসে ভক্তদের ঢল

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অবস্থিত মুড়ারবন্দ দরবার শরীফের ৩ দিনব্যাপী ৬৯৮তম পবিত্র ওরসের দ্বিতীয় দিন সোমবার লক্ষাধিক মানুষের সমাগম ঘটে।
দেশের বিভিন্ন এলাকা থেকে আগত এ্ই ভক্ত-আশেকানগণ এ সময় মাজার জিয়ারত, জিকির আসকার ও ফাতেহা পাঠ করেন।
রবিবার থেকে শুরু হয় পবিত্র ওরস। এ উপলক্ষে এবারো দরবার শরীফের চারপাশে নানা ধরনের পণ্য নিয়ে মেলা বসেছে। আয়োজন করা হয়েছে মারফতি গানের। এতে দেশের বিভিন্ন স্থান থেকে আসা শিল্পীরা অংশ নিচ্ছেন।
মঙ্গলবার রাত ১২টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ওরসের সমাপ্তি ঘটবে।