হবিগঞ্জ-২ আসনের সাংসদ মজিদ খানকে শুভেচ্ছা জ্ঞাপন

প্রকাশিত January 15, 2019
হবিগঞ্জ-২ আসনের সাংসদ মজিদ খানকে শুভেচ্ছা জ্ঞাপন

হবিগঞ্জ প্রতিনিধি : তৃতীয়বার হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মজিদ খানকে বানিয়াচঙ্গ উপজেলার আতুকুড়া, সুবিদপুর ও করিমনগর গ্রামবাসী ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
সোমবার সংসদ সদস্যের বাসভবনে এসে তারা এ শুভেচ্ছা জানান। এছাড়াও শুভেচ্ছা জানান, আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতি এবং খান বাহাদুর এহিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ।
সাংসদ অ্যাডভোকেট আব্দুল মজিদ খান জানান, তিনি দলমতের উর্ধে উঠে সকলের সহযোগিতা নিয়ে এলাকার উন্নয়নে আজীবন কাজ করে যেতে চান।
এ সময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, অ্যাডভোকেট মাসুদ করিম আখনজী, সুবিদপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলী আকবর খান, সিরাজুল ইসলাম খান, হামিদুল হক আখনজী ও সামছুল হক আখনজী।