সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন চলছে

প্রকাশিত January 15, 2019
সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন চলছে

সুনামগঞ্জ প্রতিনিধি : উৎসবমুখর পরিবেশে সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
মঙ্গলবার সকাল ৯টা থেকে জেলা আইনজীবী সমিতির সম্মেলন কক্ষে শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে বিকাল ৪টা পর্যন্ত। ভোটার ৩৮১ জন। এবার ২২টি পদের মধ্যে ১৩টিতে নির্বাচন হচ্ছে। কারণ ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন।
এবারের নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতায় করছেন, চাঁন মিয়া ও রবিউল লেইস। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী বদর উদ্দিন, সাহারুল ইসলাম ও আব্দুল ওয়াদুদ।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন, অ্যাডভোকেট শামস উদ্দিন।