নবীগঞ্জে ইক্বরা সমাজকল্যাণ পরিষদের লেপ বিতরণ

প্রকাশিত January 14, 2019
নবীগঞ্জে ইক্বরা সমাজকল্যাণ পরিষদের লেপ বিতরণ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় শীতার্তদের মাঝে ইক্বরা সমাজকল্যাণ পরিষদ লেপ বিতরণ করেছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ মাঠে শতাধিক অসহায় মানুষের হাতে লেপ তুলে দেওয়া হয়।
বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন হাসান। এছাড়া সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তারা জানান, সুবিধাবঞ্চিত মানুষদের কষ্ট খানিকটা লাঘব করার উদ্দেশ্যেই এ উদ্যোগ নেয়া হয়েছে। এসব মানুষের পাশে এভাবে সবাই দাঁড়ালে পরিস্থিতি বদলে দেওয়া সম্ভব।
লেপ পেয়ে আনন্দিত বিভিন্ন বয়সের মানুষ সন্তোষ প্রকাশ করেন।