সাংবাদিক অপূর্ব শর্মার পিতার পরলোকগমন : শোক

প্রকাশিত January 7, 2019
সাংবাদিক অপূর্ব শর্মার পিতার পরলোকগমন : শোক

নিজস্ব প্রতিবেদক : লেখক ও সাংবাদিক অপূর্ব শর্মার বাবা সংগীতশিল্পী অতুল চন্দ্র শর্মা আর নেই।
সোমবার ভোর সাড়ে ৪টার দিকে মৌলভীবাজারের একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিলো ৭০ বছর। তিনি হৃদরোগে ভুগছিলেন।
অতুল চন্দ্র শর্মা স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
সকালে শ্রীমঙ্গল উপজেলার হরিণাকান্দি গ্রামে পারিবারিক শশ্মানঘাটে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
সিলেট জেলা প্রেসক্লাব, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজা ও সিলটিভি পরিবার অপূর্ব শর্মার পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।