সিলেটে শামসুর রহমান ফাউন্ডেশনের পুরস্কার বিতরণ

প্রকাশিত January 5, 2019
সিলেটে শামসুর রহমান ফাউন্ডেশনের পুরস্কার বিতরণ

সিলেটে শামসুর রহমান ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার দুুপুরে মহানগরীর রিকাবীবাজারে কবি নজরুল অডিটোরিয়ামে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শামসুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী সুফি সোহেল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, লন্ডনের মিডিয়া ব্যক্তিত্ব আহমেদ উস সামাদ চৌধুরী জেপি, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খন্দকার সিপার আহমদ, যুক্তরাজ্য প্রবাসী ইসবাহ উদ্দিন ও জ্যেষ্ঠ সাংবাদিক সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে জেলার ৫শ শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।