জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যাশা নিয়ে সিলেটে মতবিনিময়

প্রকাশিত December 27, 2018
জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যাশা নিয়ে সিলেটে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক : সিলেটে ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং আমাদের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে সম্মিলিত সামাজিক আন্দোলনরে উদ্যোগে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে এর আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হায়াতুল ইসলাম আকঞ্জি। প্রধান আলোচক ছিলেন, সম্মিলিত সামাজিক আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সালেহ আহমদ।
সংগঠনের সিলেট শাখার কার্যনির্বাহী সাংগঠনিক সম্পাদক ইকবাল বকশির সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।