ইএসডি ফাউন্ডেশনের প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রকাশিত December 25, 2018
ইএসডি ফাউন্ডেশনের প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সিলেটে ইএসডি ফাউন্ডেশন মেধা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে সিলেট উইমেন্স মডেল কলেজের সার্বিক সহযোগিতায় প্রতিষ্ঠানের শাহী ঈদগা ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, জাতীয় স্বেচ্ছাসেবী সংস্থা সীমান্তিকের চিফ প্যাট্রন বীর মুক্তিযোদ্ধা ড আহমদ আল কবির।
ইএসডি ফাউন্ডেশনের সভাপতি জে এম এইচ জে ফেরদৌসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জ্যেষ্ঠ সাংবাদিক আজিজ আহমদ সেলিম, জেলা পরিষদের প্যানেল মেয়র শামীম আহমদ, উইমেন্স মডেল কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তপাদার এবং ইএসডি ফাউন্ডেশনের ট্রাস্টি ও সিলটিভির ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুল আলম মিলন। স্বাগত বক্তব্য রাখেন, ট্রাস্টি প্রকৌশলী মির্জা তারেক আহমদ বেগ। অনুষ্ঠান পরিচালনা করেন, অধ্যাপক মাহফুজুর রহমান ও ভারতী দাস।