সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ-৪ আসনে মহাজোট প্রার্থী জাতীয় পার্টি নেতা অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহর পক্ষে জেলা আওয়ামী যুব মহিলা লীগের নেতাকর্মীরা গণসংযোগ করেছেন।
শনিবার বিকেলে সংগঠনের জেলা আহবায়ক সানজিদা নাসরিন দিনা ডায়নার নেতৃত্বে শহরের আরফিন নগর, ট্রাফিক পয়েন্ট, ইকবালনগর ও পুরাতন বাসস্টেশন এলাকায় গণসংযোগকালে ‘লাঙ্গল’ প্রতীকের প্রচারপত্র বিতরণ করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন, যুব মহিলা লীগের সদর উপজেলা আহবায়ক চাঁদনী আক্তার, সোমা আক্তার, আছমিনা বেগম ও শান্তা আক্তার।
গণসংযোগকালে সানজিদা নাসরিন দিনা ডায়না বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ। সরকারের এই উন্নয়নধারা অব্যাহত রাখতে সুনামগঞ্জ-৪ আসনে মহাজোট প্রার্থী লাঙ্গল মার্কায় ভোট দিতে হবে।