জাতীয় ভ্যাট দিবস উপলক্ষে সুনামগঞ্জে মতবিনিময় সভা

প্রকাশিত December 13, 2018
জাতীয় ভ্যাট দিবস উপলক্ষে সুনামগঞ্জে মতবিনিময় সভা

সুনামগঞ্জ প্রতিনিধি : ‘রাজস্বের প্রবৃদ্ধি টেকসই সমৃদ্ধি’ এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় ভ্যাট দিবস উপলক্ষে সুনামগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে এক্সাইজ ও ভ্যাট বিভাগের উদ্যোগে শহরের শহীদ আবুল হোসেন মিনলায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের বিভাগীয় কর্মকতা রশিদুল হাসানের সভাপতিত্বে এবং রাজস্ব কর্মকর্তা মনোয়ার হোসেনের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার গোলাম মোহাম্মদ মুনীর। বিশেষ অতিথি ছিলেন, সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান ও সুনামগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খায়রুল হুদা চপল।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে। এর অন্যতম প্রধান অবলম্বন ভ্যাট। সবাই নিয়মিত ভ্যাট প্রদান করলে দেশ আরো দ্রুত গতিতে এগিয়ে যাবে।