সিলেটে রাজা ম্যানশনে মনিয়া বইঘরের যাত্রা শুরু

প্রকাশিত December 4, 2018
সিলেটে রাজা ম্যানশনে মনিয়া বইঘরের যাত্রা শুরু

সিলেট মহানগরীর পশ্চিম জিন্দাবাজারে রাজা ম্যানশনের দোতলায় মনিয়া বইঘর যাত্রা শুরু করেছে।
নতুন এ বইয়ের দোকান উদ্বোধন উপলক্ষে সোমবার বিকেলে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলটিভির ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুল আলম মিলন, মনিয়া বইঘরের স্বত্বাধিকারী শাহ জামাল আহমদ, হেলাল মুন্সি ও কামরুজ্জামান খান আরমান সহ রাজা ম্যানশনের ব্যবসায়ীবৃন্দ।
পরে রাজা ম্যানশন মসজিদের পরিচালনায় দোয়া করা হয়।