নবীগঞ্জে জুয়ারিদের হামলায় আহত সংবাদকর্মী হাসপাতালে

প্রকাশিত December 1, 2018
নবীগঞ্জে জুয়ারিদের হামলায় আহত সংবাদকর্মী হাসপাতালে

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় জসিম তালুকদার নামের এক সংবাদকর্মী জুয়ারিদের হামলায় আহত হয়েছেন।
শুক্রবার বিকেলে উপজেলার পানিউমদা ইউনিয়নের ভরগাঁও গাজীর মোকাম এলাকায় এ ঘটনা ঘটে। জসিম তালুকদারকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জসিম তালুকদার দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার স্টাফ রিপোর্টার, ভরগাঁও গ্রামের জলফু মিয়ার ছেলে ও সরকারি বৃন্দাবন কলেজের অনার্স ৪র্থ বর্ষের ছাত্র। এ ঘটনায় নবীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
জসিম তালুকদার জানান, ভরগাঁও গাজীর মোকামের পাশের একটি মাঠে বসে গ্রামের কয়েকজন জুয়া খেলছিল। এ সময় তিনি পাশ দিয়ে যাবার তারা তার উপর হঠাৎ হামলা চালায়।
হামলাকারীরা জসিম তালুকদারের শরীরে ছুরিকাঘাত করে এবং তার একটি হাত ভেঙ্গে দেয়। এ সময় তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যান।