সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহিরপুর উপজেলায় ৯৪ হাজার ভারতীয় রুপিসহ এক মুদ্রাপাচারকারীকে ২৮ বিজিবি গ্রেফতার করেছে।
তার নাম জাকির মিয়া। তিনি জেলার মধ্যনগর থানার উত্তর বংশীকুণ্ডা ইউনিয়নের বাকাতলা গ্রামের আনিছ মিয়ার ছেলে।
সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে টেকেরঘাট বিজিবি ক্যাম্পের কোম্পানি সুবেদার আনিসুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে বালিয়াঘাট সীমান্ত এলাকার লাকমা বাজার থেকে জাকির মিয়াকে গ্রেফতার করা হয়।
২৮ বর্ডার গার্ড অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মাকসুদুল হক জাকির মিয়াকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।