সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে বেসরকারি সংস্থা ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক আব্দুল আহাদ। অতিরিক্ত জেলা প্রশাসক হারুন অর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ইমরান হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আব্দুল আহাদ বলেন, ব্র্যাকের আর্থসামাজিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়িত হলে সুনামগঞ্জ জেলার চেহারা বদলে যাবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক মশিউর রহমান, ইকবাল আহমদ চৌধুরী ও মিতালী ধর, এলাকা ব্যবস্থাপক হান্নান খান, জেলা ব্যবস্থাপক শফিউল আজম ও জেলা প্রতিনিধি এ কে আজাদ।