সিলেটের দক্ষির সুরমার সিলামে অষ্টম গোল্ডেন ফিউচার মেধাবৃত্তি পরীক্ষা শুরু হয়েছে।
শুক্রবার সকালে গোল্ডেন ফিউচার একাডেমি এন্ড গার্লস হাই স্কুলের উদ্যোগে দু দিনব্যাপী এ মেধাবৃত্তি পরীক্ষা শুরু হয়।
এসময় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন, সিলটিভির ব্যবস্থাপনা পরিচালক রোটারিয়ান মাহবুবুল আলম মিলন, গোল্ডেন ফিউচার একাডেমির প্রিন্সিপাল সারওয়ার হোসেন এবং গোল্ডেন ফিউচার একাডেমি এন্ড গার্লস হাই স্কুলের সাবেক প্রিন্সিপাল আব্দুছ ছোবহান খান ।
এছাড়া প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, মনিরুল ইসলাম তুরণ, আব্দস শহিদ সারো, শাহিনুল কবির, ছালেহ আহমদ, আল মামুন, রয়েন খন্দকার, ইকরাম হোসেন বখত, জুনেদ আহমদ ও জনি ইসলাম।
এবার ২৫টি প্রতিষ্ঠানের ৫ম শ্রেণির ১২৫ জন শিক্ষার্থী এ মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিচ্ছে।