সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ সদর উপজেলায় কাঠইর ইউনিয়নের অষ্টগ্রাম নান্দনিক মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নান্দনিক ছাত্রকল্যাণ সংগঠনের উদ্যোগে রাসগোবিন্দ উচ্চ বিদ্যালয়ে জেলার ৫টি উপজেলা থেকে সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ৫৭০ জন শিক্ষার্থীকে নিয়ে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন, কাঠইর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামছুল ইসলাম, সদর উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও পরীক্ষা নিয়ন্ত্রক হারুণ রশিদ, রঙ্গারচর হরিণাপঠি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, দক্ষিণ সুনামগঞ্জের রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ চক্রবর্তী, জামালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমীন ও অভিভাবক সাংবাদিক সিরাজুল ইসলাম শ্যামল।