নিজস্ব প্রতিবেদক : জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার সাবেক সভাপতি ও জনপ্রিয় শিক্ষক নেতা আবু হেনা চৌধুরীর ১২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে এনডিএফ জেলা শাখার উদ্যোগে স্মরণসভার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন, দলের জেলা সভাপতি অ্যাডভোকেট কুমার চন্দ্র রায়। প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় সহ সভাপতি চৌধুরী আশিকুল আলম। বিশেষ অতিথি ছিলেন, মৌলভীবাজার জেলা সভাপতি কবি শহীদ সাগ্নিক, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রজত বিশ্বাস ও সিলেট জেলা ভারপ্রাপ্ত সভাপতি সুরুজ আলী। পরিচালনায় ছিলেন, এনডিএফের জেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহীন আলম।
স্মরণসভায় পাকিস্তান ও বাংলাদেশ আমলে সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ বিভিন্ন আন্দোলনে আবু হেনা চৌধুরীর অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়