নিজস্ব প্রতিবেদক : সমাজসেবা অধিদফতর পরিচালিত চাইল্ড সেনসিভিট সোশ্যাল প্রোটেকশন ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় সিলেটে শিশুর সহায়তায় ফোন ‘চাইল্ড হেল্পলাইন ১০৯৮’ এর সচেতনতা বৃদ্ধিমূলক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
‘শিশুর সহায়তায় বাড়াই হাত, হাজার আটানব্বই মাথায় থাক’-এ প্রতিপাদ্য নিয়ে বুধবার সকালে মহানগরীর বাগবাড়িতে জেলা সমাজসেবা কার্যালয়ে আয়োজিত এ ওরিয়েন্টেশনে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মীর মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, সিলেটে অঞ্চলে ইউনিসেফ প্রধান কাজী দিল আফরোজা ইসলাম ও বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুর রফিক। সভাপতিত্ব করেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক নিবাস রঞ্জন দাশ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জ্যেষ্ঠ সাংবাদিক আহমদ আলী, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহীনা আক্তার ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাঈদুর রহমান ভূঞা।