পণ্যে পাটজাত মোড়ক বাধ্যতামূলক করতে ভ্রাম্যমাণ অদালত

প্রকাশিত October 23, 2018
পণ্যে পাটজাত মোড়ক বাধ্যতামূলক করতে ভ্রাম্যমাণ অদালত

নিজস্ব প্রতিবেদক : পণ্যে পাটজাত মোড়ক বাধ্যতামূলক করতে সিলেটে ভ্রাম্যমাণ অদালত পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে মহানগরীর শেখঘাট এলাকায় পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ অনুযায়ী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সহযোগিতায় ছিলেন, পাট অধিদফতরের মুখ্য পরিদর্শক শোয়েব নাঈম ও একদল পুলিশ সদস্য।
এ সময় আইন অমান্যের দায়ে মেসার্স ফাইয়ান অটো রাইছ মিল, মেসার্স বিসমিল্লাহ অটো রাইছ মিল, মেসার্স রশিদ অটো রাইছ মিল ও শাহিন ট্রেডার্স থেকে ৩৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।