ক্রীড়াঙ্গন প্রতিনিধি : সিলেটে উশু খেলোয়াড় গড়ে তোলার লক্ষ্যে ৩০ দিনব্যাপী আয়োজিত ক্যাম্পেইনের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় চাইনিজ উশু ফাইটার স্কুলের উদ্যোগে মোহাম্মদ আলী জিমনেসিয়ামে এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম। আন্তর্জাতিক উশু কোচ আনোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার কেন্দ্রীয় নির্বাহী সদস্য বিজিত চৌধুরী, জেলা উশু এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাজমা বেগম, চাইনিজ উশু ফাইটার স্কুলের সহ সভাপতি মুহিব উস সালাম রিজভী ও সাংগঠনিক সম্পাদক শ্বাশতী ঘোষ। পরিচালনায় ছিলেন, উশু শিক্ষার্থী আরিফ উদ্দিন ওলি।