আশরাফ আহমেদ : দিরাই ছাত্রকল্যাণ পরিষদ, সিলেটের উদ্যোগে সুনামগঞ্জের দিরাই পৌর এলাকায় মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দিরাই বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এই মেধা বৃত্তি পরীক্ষায় পৌর এলাকার বিভিন্ন স্কুল ও মাদরাসার ৩০৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
পরে শিক্ষার্থীদের জন্যে খোলা মাঠে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, দিরাই উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার। বিশেষ অতিথি ছিলেন, দিরাই সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রদীপ কুমার দাস, সুরঞ্জিত সেনগুপ্ত মহিলা কলেজের অধ্যক্ষ মিহির রঞ্জন দাস, জেলা পরিষদ সদস্য নাজমুল হক, দিরাই বালিকা উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুল হক মিয়া, দিরাই উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সেকুল ইসলাম ও প্রধান শিক্ষক জাফর ইকবাল। সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি আবুল হাসান পাবেল। পরিচালনায় ছিলেন, সাধারণ সম্পাদক ইমরুল হাসান সজল।