হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে মাধবপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মারুফ সিদ্দিকী দিনভর নির্বাচনী শো-ডাউন ও দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার দুপুরে তিনি উপজেলার বাঘাসুরা এলাকায় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে নির্বাচনী শোডাউন, গণসংযোগ ও বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
মারুফ সিদ্দিকী এসময় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ‘নৌকা’য় ভোট দেয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।