সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শারদীয় দুর্গাপূজার নবমীর দিনে সুনামগঞ্জ পৌর এলাকার ২৩টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন
বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে
কালিবাড়ি, উত্তর নতুনপাড়া, পূর্ব নতুনপাড়া, পশ্চিম নতুনপাড়া ও ষোলঘর পূজামণ্ডপ পরিদর্শন ও পূজা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান। এসময় তার সাথে ছিলেন, পৌর মেয়র নাদের বখত, আওয়ামী লীগের জেলা সহ সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম, সদর উপজেলা সাধারণ সম্পাদক মোবারক হোসেন, জেলা প্রচার সম্পাদক গোলাম সাবেরীন সাবু ও জেলা শ্রমিক লীগের সভাপতি সেলিম আহমদ।
অপরদিকে জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট ২৩টি পূজামণ্ডপে জেলা পরিষদের পক্ষ থেকে ১০ হাজার টাকা করে অনুদান দেন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টু ও সদস্য নূরুল ইসলাম বজলু।