সুনামগঞ্জে শ্রমিক লীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

প্রকাশিত October 12, 2018
সুনামগঞ্জে শ্রমিক লীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সুনামগঞ্জ প্রতিনিধি : কেক কাটা ও শোভাযাত্রা সভা সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে সুনামগঞ্জে জাতীয় শ্রমিক লীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার দুপুরে সংগঠনের জেলা শাখার উদ্যোগে শহরের স্টেডিয়াম মার্কেটের পাশে নিজস্ব কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শ্রমিক লীগ জেলা শাখার সভাপতি সেলিম আহমদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, পৌর মেয়র নাদের বখত। এছাড়াও বক্তব্য রাখেন, জেলা শ্রমিক লীগের সহ সভাপতি মজিদ খান সেলিম, আশরাফুল ইসলাম জুয়েল, তাপস দাস, অসীম রায় ও নূরুল হক।