হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে বানিয়াচঙ্গে আওয়ামী লীগ সরকারের ১০ বছরের সাফল্য উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে স্থানীয় শহিদমিনার প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক আহাদ মিয়া ও উপজেলা যুবলীগের সভাপতি রেখাছ মিয়া।
আলোচনা সভায় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।